শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানালেন অ্যাডভোকেট আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোহর জেলা দায়িত্বশীল সমাবেশে
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোহর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, ১৯৬৮ সালের ২৩ মে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানা প্রতিকূলতা, দমন-পীড়ন ও রাজনৈতিক বাধা অতিক্রম করে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রেখেছে।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, বিগত সরকারের আমলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরা ব্যাপক হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। শ্রমিকদের সাংবিধানিক ও আইনগত অধিকার নিয়ে কাজ করতে গিয়ে সংগঠনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেপ্তার, রিমান্ড ও কারাভোগের মতো ঘটনার মুখোমুখি হতে হয়েছে। এমনকি ঘরোয়া সভা-সমাবেশ পরিচালনায়ও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ফলে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা পালনের পরিবেশ ছিল না।
তিনি অভিযোগ করেন, অতীতে সরকারসমর্থিত শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন শিল্পাঞ্চলে প্রভাব বিস্তার করে শ্রমিকদের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। স্বাধীনতার ৫৫ বছর পরও শ্রমজীবী মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি। সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের ভাগ্যের প্রত্যাশিত পরিবর্তন এখনো দৃশ্যমান নয়।
তিনি বলেন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বহু শ্রমিক দেশের স্বার্থে জীবন উৎসর্গ করলেও তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও অধিকার এখনো নিশ্চিত হয়নি।
তিনি আরও বলেন, কৃষক ও শ্রমিকের পরিশ্রমেই দেশের অর্থনীতি এগিয়ে চলছে। কৃষকের উৎপাদিত খাদ্য দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করছে এবং শিল্প খাতে শ্রমিকদের অবদানে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বৈদেশিক মুদ্রা অর্জনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও অনেক শ্রমিক এখনো স্বল্প মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন।
শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, ট্রেড ইউনিয়নের অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এ লক্ষ্য অর্জনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম ও গণআন্দোলন আরও জোরদার করবে।
যশোর জেলা সভাপতি মাওলানা আবুল মালেক খান এর সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক আবুল হাসিম
শ্রমিক কল্যাণ জেলা সেক্রেটারি অধ্যাপক নুরুল আমিন এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন
জামায়াতে ইসলামী যশোহর জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসেন। অধ্যাপক গোলাম কুদ্দুস, শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন ও মিডিয়া সম্পাদক আশিক উল্লাহ, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান, রবিউল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=