পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: জানান ===============
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্ট ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে পার্বতীপুর শহরের শহীদ মিনার সড়কের শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বীর মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-কে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে দণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী, দিনাজপুর ডিবি পুলিশের সদস্যরা, পার্বতীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু নাসের এবং পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্রিজে পচা মিষ্টি, দই ও অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং প্রয়োজনীয় লেবেল ছাড়া প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অভিযানে বিপুল পরিমাণ মিষ্টি, দই, রসমালাইসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সংবাদ প্রকাশঃ ১০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন