দেবীদ্বারে ১৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ঔষধ দেয়া হয়েছে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ ===============
অন্ধকার দূর করে দৃষ্টি শক্তি ফেরাতে সুবিধাবঞ্চিত মানুষের জন‍্য এক মহতী উদ‍্যোগ নিয়েছেন এক সমাজ সেবক।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯ টা থেকে দুপুর একটা পর্যন্ত কুমিল্লা দেবীদ্বার উপজেলার বাকসার উচ্চ বিদ‍্যালয়ে ওই বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবার আয়োজন করা হয়।

বাংলাদেশ অন্ধ কল‍্যাণ সমিতি কুমিল্লা চক্ষু হাসপাতালের আয়োজনে এবং বিশিষ্ট সমাজসেবক মো. আবুল কালাম আজাদের সহযোগীতায় ওই চিকিৎস সেবা দেয়া হয়।

বাংলাদেশ ইনিষ্টিটিউট অব কমিউনিটি অফথালমোলজি (বিরো) ও চক্ষু হাসপাতালের দক্ষ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চক্ষু পরীক্ষা, ছানি রোগি চিহ্নীতকরা, বিনামূল্যে ওষুধ প্রদানসহ প্রায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিলেও এদের মধ‍্য থেকে ৩০ জনকে ছানি অপারেশনের জন‍্য নিজস্ব পরিবহনে কুমিল্লা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসময় চিকিৎসা সেবায় কাজ কাজ করেন, ডাঃ মো. রায়হান মাহমুদ আশিক, শাহাদাৎ হোসেন, সমির রঞ্জন দাস, আব্দুর রায়হান, আব্দুল হান্নান, মো. আবির, দুলাল মিয়া এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান প্রমূখ।

আয়োজক দেবীদ্বার গ্রীণ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকার মো. আবুল কালাম আজাদ বলেন, আমার এলাকার সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের চোখের বিভিন্ন সমস্যা, অন্ধকার দূর করে দৃষ্টিশক্তি ফেরাতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমার ৯ নং গুনাইঘর ইউনিয়নের প্রতিটি গ্রামে এ কর্মসূচি অব্যাহত রাখব।ইতিমধ্যে কয়েকটি গ্রামে কুমিল্লা চক্ষু হাসপাতালের সহযোগীতায় বিনামূল‍্যে চক্ষু শিবিরের আয়োজন করেছি।আজ প্রায় দেড়শতাধিক রোগী বিনামূল্যে
ছানি পড়া, চোখের প্রদাহ, চোখের পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করেছি।=============
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে বিনামূল্যে চক্ষু শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করছেন চিকিৎসক। সংবাদ প্রকাশঃ ১০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন