চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি আটক মামলা রুজু শেষে আদালতে প্রেরণ, সন্ধ্যায় জামিনে মুক্তিলাভ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম সংবাদদাতা কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম (তাস) উদ্ধার করা হয়। আটকৃতরা হলো: উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম প্রকাশ নেতা কালাম। যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী ছিলেন। এছাড়াও আটক অন্যরা হলেন: একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, একই ইউনিয়নের বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে প্রবাসী শাহ আলম, একই গ্রামের আফজাল হোসেনের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন এবং মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম। মঙ্গলবার (৩০ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরে নিয়মিত জুয়ার আসর বসত। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৯ জুন) রাতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী জানান, সোমবার রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত একটি দোকানঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও তাস জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক ও জুয়া সহ অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।সংবাদ প্রকাশঃ ৩০-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=