প্রতিদিন মোমিনপুর বাজারে কাঁচা মরিচ বিক্রি করতে পেরে এলাকার চাষীরা খুশি

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ================ নওগাঁ মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের মোমিনপুর বাজারে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা কাঁচা মরিচ কিনার জন্য আসেন।
এই কাঁচা মরিচের বাজার হওয়ায় এলাকার মরিচ চাষীরা খুব খুশিতে রয়েছে। উপজেলার চাষীরা প্রতিদিন ক্ষেত থেকে মরিচ তোলেন এবং এই মোমিনপুর বাজারে বিক্রয় করেন।মরিচ চাষী হাবিবুর রহমান ও জামিল হোসেন জানান, এই বাজারে মরিচ বিক্রয় করতে কোন প্রকার খাজনা দিতে হয় না, প্রতিদিন পাইকার উচ্চ দামে এই বাজার থেকে মরিচ ক্রয় করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে। ভুলক্রমে প্রতিবেদক মোমিনপুর বাজারকে হাট বানিয়ে মাসে দুই থেকে আড়াই কোটি টাকার ঝাল বিক্রির খবর প্রকাশ করে। যা সত্য নয়। এটা হাট নয় এটা একটি বাজার। এই বাজারে প্রতিদিন উচ্চ দামে কাঁচা মরিচ বিক্রিতে হয়। মোমিনপুর বাজার কমিটি সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন জানান, বিভিন্ন জায়গায় থেকে পাইকারা আসে, এখানে প্রতিদিন এলাকায় বিভিন্ন মরিচ চাষিরা, মরিচ বিক্রয় করে, বাজারে কমিটির সভাপতি সাদেক হোসেন জানান, এই বাজার থেকে কৃষক মরিচ বিক্রয় করতে পেয়ে খুবই আনন্দিত এবং কোন কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হয় না, তারা এই বাজারে মরিচ বিক্রয় করে লাভবান হয়। আরো জানান বাজারে মরিচ বিক্রয় বন্ধ হলে মরিচ চাষিরা বিপাকে পড়বে। সংবাদ প্রকাশঃ ২৯-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=