ফেসবুক পোস্ট ও পূর্ব শত্রুতার জেরে চৌদ্দগ্রামে বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা (চৌদ্দগ্রাম): ==================
কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুকের পোস্ট শেয়ার দেওয়াকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৩টায় ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি প্রবাসী মেহেদী হাসান আশিকের মোল্লা বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগী আবদুল কাদের চৌদ্দগ্রাম থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

শনিবার(২৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

অভিযুক্তরা হলো, উপজেলা কাশিনগর ইউনিয়ন জুগিরকান্দি ০৪নং ওয়ার্ডের তৈহিদুল ইসলামের ছেলে শাহ মিজান (৪৫), শাহ জামাল (৪০), ছিদ্দিকুর রহমানের ছেলে কামাল হোসেন (৩৫), সুলতান আহমেদের ছেলে মনির হোসেন (৩০), আলী রাজার ছেলে কামাল হোসেন (৪০), মোহন মিয়ার ছেলে গিয়াস উদ্দিন মেম্বার (৪৭), মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে মোঃ জামাল হোসেন (৪৭), -মৃত আবদুল জলিলের ছেলে মোঃ তারেক (৩০), আবদুল কাদেরের ছেলে মোঃ মহোসিন (২৮), মৃত আবদুল মমিনের ছেলে মোঃ মাছুম (৩৫) সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।

ভুক্তভোগী আবদুল কাদের অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিনের বিরোধের জেরে অভিযুক্তরাসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে ঘুমন্ত অবস্থায় তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের বাহিরে থাকা দরজা, থাই গ্লাসের জানালা ভাংচুর করেন এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে পরিবারের কয়েক সদস্যকে মারধর করা হয়।

আবদুল কাদেরের ছেলে নাজমুল হাসান বলেন, আমার ভাই মেহেদী হাসান আশিক প্রবাসে থাকে। ফেসবুকের একটা ফেক আইডিতে আমার ভাইকে নিয়ে মিথ্যা বানোয়াট তথ্য পোস্ট করে। আমাদের গ্রামের আবুল কালাম নামে একজন পোস্টটি শেয়ার করে। মিথ্যা তথ্যটি শেয়ার করলো কেন এ বিষয় জিজ্ঞেস করার জন্য আমাদের গ্রাম থেকে কিছু লোক গিয়ে আবুল কালামের নামে বিচার দিয়ে চলে আসে এই ঘটনা কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে অভিযুক্তরা আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও মারধর করে।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল হোসেন জুয়েল বলেন, মেহেদী হাসান আশিক উপজেলা আমাদের যুবদলের সদস্য। যারা হামলা করেছে তারা জামাত শিবিরের লোক। আমরা এই ঘটনার আইনগত সামাজিক সুস্থ বিচার চাই। আমাদের দলীয় আর কোন ভাইয়পর উপরে ও বাড়িতে হামলা করলে আমরা তা প্রতিহত করব।

তবে অভিযুক্ত শাহ মিজান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কামাল ফেইসবুকের একটা পোস্ট শেয়ার করার কারণে তাকে মারার জন্য তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তারা নিজেদের বাড়ি ঘর নিজেরা ভাংচুর করে এ ষড়যন্ত্র সাজিয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ (এজাহার) পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন