মোমিনপুর কাঁচা মরিচের বাজারে প্রতিদিন মরিচ চাষীদের কেনা বেচার ধুম

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ============
নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের মোমিনপুর জেলার সবচেয়ে বড় পাইকারি কাঁচা মরিচের বাজার। প্রতিদিন এই বাজারে বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা কাঁচা মরিচ কেনার জন্য আসেন।
এই কাঁচা মরিচের বাজার বসায় এলাকার মরিচ চাষীরা স্বস্তি ফিরে পেয়েছে। তারা প্রতিদিন ক্ষেত থেকে মরিচ তুলে এই মোমিনপুর বাজারে বিক্রি করে। মরিচ চাষী হাবিবুর রহমান,জামিল হোসেন জানান, এই বাজারে মরিচ বিক্রি করতে কোন খাজনা দিতে হয় না। প্রতিদিন পাইকারা উচ্চ দামে এই বাজার থেকে মরিচ ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে।
পাটাকাটা এলাকা থেকে আসা কৃষক ওসমান আলী ও খালেক জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় কাঁচা মরিচের ফলন ভালো হয়েছে। কিন্তু হাটে দাম কমে যাওয়ায় কৃষকদের উৎপাদন খরচই উঠছে না। মরিচ চাষে খরচ হয়েছে অনেক। এখন পর্যন্ত তারা যে পরিমাণ বিক্রি করেছেন তা দিয়ে শ্রমিকের মজুরি, কীটনাশক খরচ মিটিয়ে কিছুই থাকবে না। প্রথমে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছিল ১৩০-১৫০ টাকায় আর এখন তা ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মোমিনপুর হাট কমিটির সাধারণত সম্পাদক ফিরোজ হোসেন জানান, জেলার মধ্যে সবচেয়ে বড় কাঁচা মরিচের বাজার এটি। এখানে প্রতিদিন এলাকার বিভিন্ন
মরিচ চাষিরা মরিচ বিক্রির জন্য আসেন।
হাট কমিটির সভাপতি সাদেক হোসেন জানান,এই বাজার থেকে কৃষকদের কাছ থেকে কোন টোল আদায় করা হয় না। তারা এই বাজারে মরিচ বিক্রি করে লাভবান হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.মনজুর রহমান জানান, আবহাওয়া ভালো হওয়ায় কাঁচা মরিচের ফলন ভালো হয়েছে। প্রথমে বাজার ভালো দাম ছিল, কিন্তু এখন কিছুটা কম হলে কৃষকরা বেশ লাভবান হবেন। তাই কৃষকদের নিয়মিত পরামর্শসহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। এ বছর নওগাঁ জেলায় ৭৫০ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=