ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার ৪ পলাতক আসামি গ্রেফতার

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ==========
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় পুলিশের পৃথক অভিযানে একটি চুরি মামলার চার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গত ২০ জুনের একটি চুরি মামলার (মামলা নং-২৩, জিআর নং-১৩৬/২৬) এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো: সোহেল (২০) ও মো: রুবেল (২২); উভয়ের পিতা-আলমগীর হোসেন, মাতা-নাছিমা বেগম, মো: শাহাদাত হোসেন (২৩), পিতা-বিল্লাল হোসেন, মাতা-জুলেখা বেগম। তাদের সবার বাড়ি উপজেলার মিরপুর (পশ্চিমপাড়া) এলাকায়।এ ছাড়া আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সাব্বির আহমেদ (১৫ বছর ৫ মাস), পিতা-আবুল বাশার, সাং-শিদলাই (খালেক মাস্টারের বাড়ি)।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারার একটি চুরি মামলায় এই আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারকৃত আসামিদের আজই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=