নওগাঁয় ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===========
নওগাঁয় ২৮ জুন জাতীয় ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’ পালিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভার ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, এফডব্লিউএ, এফপিআই, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। যেখানে, ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ বাস্তবায়নে কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ প্রদান এবং আপোশের মাধ্যমে ক্যাম্পেইন মনিটরিং করা হবে। এছাড়া ব্যাপক প্রচারের লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহে মাইকিং ও মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে ‘ভিটামিন এ’ এর প্রচার করা হবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন