দেবীদ্বারে হাজী পুনর্মিলনী ও মতবিনিময় সভা হজ কেবল একটি সফর নয়, এটি জীবনের সবচেয়ে বড় আত্মশুদ্ধির পরীক্ষা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
কুমিল্লার দেবীদ্বারে হাজীদের পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭) সকাল ১১ টায় “সিন্দাবাদ ট‍্যুরস এন্ড ট্র‍্যাভেলস” এর উদ‍্যোগে উপজেলা পরিষদ হলরোমে আয়োজিত ওই পুনর্মিলনী ও মত বিনিময় সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, “হজ কেবল একটি সফর নয়, এটি জীবনের সবচেয়ে বড় আত্মশুদ্ধির পরীক্ষা।”

তিনি বলেন, “আপনারা যারা আল্লাহর মেহমান হয়ে পবিত্র মক্কা ও মদিনার মাটি স্পর্শ করে এসেছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। তবে হজের আসল সার্থকতা লুকিয়ে আছে হজ-পরবর্তী জীবনে। মক্কা-মদিনার সেই পবিত্রতা, তাকওয়া এবং সুশৃঙ্খল জীবনকে আমাদের বাকি জীবনের প্রতিটি পদক্ষেপে ধরে রাখতে হবে।

“সিন্দাবাদ ট‍্যুরস এন্ড ট্র‍্যাভেলস” এর স্বত্বাধিকার হাজী মো. জামাল হোসেন’র সভাপতিত্বে এবং মাওলানা মো. আবুল হোসাইন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ‍্যক্ষ মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক মো. সহিদুল ইসলাম, অধ‍্যক্ষ মাওলানা মো. মহিউদ্দিন মূন্স, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন মো. ফেরদৌস আহমেদ, সহ অধ‍্যাপক মাওলানা মো. শহিদুল্লাহ ভূঁইয়া, মাওলানা মো. কামাল উদ্দিন মূন্সীসহ আরো অনেকে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক মো. সহিদুল ইসলাম বলেন, পুনর্মিলনীর মূল উদ্দেশ্য শুধু স্মৃতিচারণ নয়, বরং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা। আমরা দেবীদ্বারের হাজীরা যেন একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে পারি, সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে ভূমিকা রাখতে পারি এবং একটি আদর্শ সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারি—আজকের এই দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।

অনুষ্ঠানের সভাপতি “সিন্দাবাদ ট‍্যুরস এন্ড ট্র‍্যাভেলস” এর স্বত্বাধিকার হাজী মো. জামাল হোসেন বলেন, আজকের এই বরকতময় ও আনন্দঘন পরিবেশে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। যিনি আমাদের সবাইকে পবিত্র হজের স্মৃতি রোমন্থন এবং একে অপরের সাথে দ্বীনি মহব্বতে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
ছবির ক‍্যাপশনঃ দেবীদ্বারে হাজী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় মঞ্চে অতিথিবৃন্দ এবং অনুষ্ঠানের সভাপতি “সিন্দাবাদ ট‍্যুরস এন্ড ট্র‍্যাভেলস” এর স্বত্বাধিকার হাজী মো. জামাল হোসেনসহ অন‍্যান‍্যের বক্তব্যের ছবি। সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন