কুমিল্লায় কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কায় একজন নিহত

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। অদ্য ২৭/৬/২০২৬ তারিখ রাত ০১’৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম গামী লেইনে বাতিসা নতুন রাস্তা নামকস্থানে চট্টগ্রাম গামী কাভার্ডভ্যান যাহার রেজিষ্ট্রেশন নম্বর- ঢাকা মেট্টো-ট-১৩-৪১৫৩ এর অজ্ঞাতনামা চালক মহাসড়কে চলচলরত অবস্থায় কোন প্রকার সিগনাল বা সংকেত ব্যবহার না করে গাড়িখানা রাস্তার বামে দাড়ানোর চেষ্টা কালে একইদিক গামী অপর একটি মাল বোঝাই ট্রাক যাহার রেজিষ্ট্রেশন নম্বর – চট্টমেট্টো-ট-১২-০৭৮৬ এর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে অসতর্কতার সহিত গাড়ি চালাইয়া সামনে দাড়ানোকালে কাভার্ডভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। ফলে ট্রাকে থাকা হেলপার সিয়াম (২৫), পিতা- জাহাঙ্গীর, সাং- ওসমানগঞ্জ, থানা- চরফ্যাশন, জেলা – ভোলা সহ গাড়িতে থাকা ২ জন গুরুতর আহত হয় এবং ট্রাকের সামনে ও কাভার্ডভ্যানের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সাথে সাথে অপর একটি কাভার্ডভ্যান রেজিঃ নং- ঢাকামেট্টো-ট-২২-২৪১০ এর অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালাইয়া ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ইহাতে ট্রাকের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন ট্রাকের আহত হেলপার ও সাথে থাকা ২ জনকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তথায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করিয়া তাহাকে মৃত ঘোষণা করেন এবং সঙ্গীয় ২ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পর পরই ট্রাকের এবং কাভার্ডভ্যানের চালকগন পালিয়ে যায়। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনানুগ কাজ গ্রহণ করা হইতেছে। গাড়ি ০৩ টি সরকারী রেকার দ্বারা অপসারন করা হয়েছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সংবাদ প্রকাশঃ ২৭-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=