সাড়ে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল আটক জরিমানা আদায় ও জাল পুড়িয়ে ভন্মিভ’ত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি===============
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা ট্রাস্ক ফোর্স অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করেছে। এ সময় ভ্রাম্যমান আদালতে দুই ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা ও পরে উদ্ধারকৃত মালামাল পুড়িয়ে ভস্মিভ’ত করা হয়। বুধবার বেলা ১১ ঝিনাইদহ জেলা ট্রাস্ক ফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ আলামিন মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে ওই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত টিম ও কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, বুধবার সকাল ১০ টার দিকে জেলা ট্রাস্ক ফোর্স টিমসহ তারা কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এক অভিযান চালায়। এ সময়ে দুটি প্রতিষ্টান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২ টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। এ সময় নির্বাহী ম্যাজিষ্টেট মোবাইল কোট পরিচালনা করে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযুক্ত ইয়ানুর রহমান ও আল আমিন নামে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদে নিয়ে তা পুড়িয়ে ভস্মিভ’ত করা হয়। অভিযানকালে পুলিশ , র‌্যাব ও মৎস্য অফিসের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন