মরহুম কর্নেল (অব.) আকবর হোসেন বীরপ্রতীকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

সিটিভি নিউজ।। সাবেক মন্ত্রী মরহুম কর্নেল (অব.) আকবর হোসেন বীরপ্রতীকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি ওয়াসিম এবং কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা মরহুম কর্নেল (অব.) আকবর হোসেন বীরপ্রতীকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তার অবদান এবং দেশের প্রতি তার নিষ্ঠার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা তার আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন