রাত্রীকালীন মহাসড়কে টহল ও পুলিশ ক্যাম্প পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===========
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মহাসড়কে পরিচালিত রাত্রীকালীন টহল কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি টহলরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি এবং মহাসড়কে নিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সকল ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন