পেকুয়ার যুবককে লিবিয়া থেকে উদ্ধার, দুই বছর পর দেশে ফেরত

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================
কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা নাবিরুল ইসলাম ফাহিম (বাপ্পু) নামে মানব পাচারের শিকার এক যুবককে লিবিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইন্টারপোল, আইওএম ও লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সমন্বিত প্রচেষ্টায় বুধবার (২৪ জুন) তাকে দেশে ফেরত আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ জুলাই ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানব পাচারকারী একটি সংঘবদ্ধ চক্র ফাহিমকে লিবিয়ায় নিয়ে যায়। পরে তাকে সেখানে একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। একপর্যায়ে অপহরণকারীরা ফাহিমের মায়ের কাছে ফোন করে তাকে মুক্ত করতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ফাহিমের মা বাদী হয়ে পেকুয়া থানায় ১২ জনকে আসামি করে মানব পাচারের মামলা দায়ের করেন। মামলার তদন্তে পেকুয়া থানা পুলিশ এজাহারভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (এনসিবি) শাখার মাধ্যমে ইন্টারপোল, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় মানব পাচারকারী চক্রের কবল থেকে ফাহিমকে উদ্ধার করা সম্ভব হয়।
পেকুয়া থানা পুলিশ জানায়, মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ২৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=