কুমিল্লা: দেবীদ্বার আবুবকর হত্যাচেষ্টা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ =================কুমিল্লার দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবুবকর হত্যাচেষ্টা মামলায় সেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিনেক আটক করে কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
আটক আলাউদ্দিন ফকির(৩০) দেবীদ্বার পৌর এলাকার বালিবাড়ি গ্রামের ফকির বাড়ির সাবেক পৌর কমিশনার মরহুম আবু হানিফের ছেলে। আলাউদ্দিন সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক ছিলেন এবং ২০২৩ সালে দেবীদ্বার পৌরসভার ৪ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ কমিটির সভাপতি ছিলেন।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার নিউমার্কেট মজুমদার প্লাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠান আলাউদ্দিন ইলেক্ট্রিক দোকান থেকে পুলিশ আটক করে এবং বিকেলে তাকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করে।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেবীদ্বার কলেজ রোডে স্কুল ছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।
ওই ঘটনায় শিক্ষার্থী আবু বকরের পিতা মো. আবুল খায়ের বাদী হয়ে কুমিল্লার আদালতে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ ও তার ভাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশিদসহ এজহারভুক্ত ৭৩ জন ও অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সন্ধিগ্ধ আসামি মো. আলাউদ্দিন ফকির(৩০)কে দেখানো হয়েছে। আহত আবু বকর এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র দেখে আলাউদ্দিনকে আবুবকর হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার করা হয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে আবুবকর হত্যাচেষ্টা মামলার সন্ধিগ্ধ গ্রেফতারকৃত আসামী মো. আলাউদ্দিন ফকির(৩০)।’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=