সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি কুমেক হাসপাতালে

সিটিভি নিউজ।। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যায় ভুগছে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল। সামান্য বৃষ্টিতেই হাসপাতাল চত্বরে পানি জমে সৃষ্টি হয় ভোগান্তির।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় অল্প সময়ের বৃষ্টির পর আবারও হাসপাতালের ভেতর ও বাইরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়।
সন্ধ্যা ৭টার দিকে হওয়া বৃষ্টির পর হাসপাতালের জরুরি বিভাগের সামনের অংশ, অভ্যন্তরীণ সড়ক এবং বিভিন্ন ওয়ার্ডের আশপাশে পানি জমে যায়। বৃষ্টি থেমে গেলেও দীর্ঘসময় পানি না সরায় রোগী, তাদের স্বজন ও হাসপাতালে আসা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। জেলার প্রধান সরকারি হাসপাতালেই যদি সামান্য বৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে জানান রোগীরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজন বলেন, সামান্য বৃষ্টিতেই যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারী বৃষ্টিতে অবস্থা আরও ভয়াবহ হবে। বছরের পর বছর ধরে একই সমস্যা থাকলেও স্থায়ী সমাধান হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন।
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ৪৭৩ বিদ্যালয় হাসপাতালসংলগ্ন ফার্মেসি ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, এটি দীর্ঘ বছরের সমস্যা। সামান্য বৃষ্টি হলেই হাসপাতাল এলাকায় পানি জমে যায়। অনেকবার আলোচনা হলেও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহজাহান বলেন, বৃষ্টির কারণে কিছু স্থানে পানি জমেছে। দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা চলছে, যাতে রোগী ও স্বজনদের ভোগান্তি কমানো যায়। সংবাদ প্রকাশঃ ১৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=