ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটির ব্যতিক্রমী বৃক্ষরোপণ উৎসব

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ‘ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটি’।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ————-=
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। শ্রীকাইল নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল এই মহতী উদ্যোগের আয়োজন করে সামাজিক সংগঠন ‘ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটি’।
“সবুজায়ন ও পরিবেশ রক্ষা” এই মূলমন্ত্রকে সামনে রেখে দিনব্যাপী এই কর্মসূচিতে শ্রীকাইল ও তার আশ-পাশের বিভিন্ন এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ এবং স্থানীয়দের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
সংগঠনের নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মনিরুল হক জর্জের দিক-নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটির সভাপতি নিয়াজ মোহাম্মদ আলম।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ দেলওয়ার হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপদেষ্টা পরিষদের সদস্য বিশ্বজিৎ সরকার বিষু ও ড. মাওলানা মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি নারায়ণ সরকার, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমীর, সাংগঠনিক সম্পাদক আলী আজ্জম, সহ- সম্পাদক মাহমুদ রহমান শরীফ, নির্বাহী সদস্য তানভীর রেজা রিংকু ও নুরুল ইসলাম প্রমুখ।
চারা বিতরণের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটি কেবল একটি সংগঠন নয়, এটি এলাকার সামাজিক, শিক্ষা, ধর্মীয় ও হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
পরিবেশবান্ধব এই কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক সজল খাঁন, শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মুন্সী, সহ-সভাপতি সাইদুর রহমান সৈয়দ এবং বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ।
উল্লেখ্য, ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটি নবগঠিত হলেও এলাকার সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ড, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং হতদরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে নানামুখী ইতিবাচক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। সংগঠনের এই সবুজ বিপ্লবের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। সংবাদ প্রকাশঃ ০৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=