চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবfাদদাতা জানান= : কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন ও বিরল প্রজাতির বন্যপ্রাণী লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ভারত সীমান্তবর্তী উপজেলার পৌর সদরের ৭নং ওয়ার্ডের বৈদ্দ্যরখিল এলাকা থেকে স্থানীয় লোকজন প্রাণীটি উদ্ধার করে।
জানা গেছে, বানরটি উদ্ধারের পর স্থানীয়রা চৌদ্দগ্রাম উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে নির্বাহী অফিসারের নির্দেশে বুধবার (৩ জুন) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর লজ্জাবতী বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হস্তান্তর করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর জানান, আমরা ধারণা করছি প্রাণীটি লজ্জাবতী বানর। উদ্ধারের সময় প্রাণীটি কিছুটা অসুস্থ ছিল। বুধবার সকালে আমরা এটিকে হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা এবং বন বিভাগের কাছে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান করেছি। বর্তমানে এটি সম্পূর্ণ সুস্থ রয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন জানান, বন্য প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=