কুমিল্লাঃ দেবীদ্বার ২ সিএনজির প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/====================
দেবীদ্বারে ২টি সিএনজি চালিত অটোরিক্সার প্রতিযোগীতায় প্রাণ গেল এক মাদ্রাসা শিক্ষকের।ওই ঘটনায় আহত হলেন আরো ২ যাত্রী।

ঘটনাটি ঘটে বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টায়
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা-সড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ এলাকার হোসেনপুর সড়কের মোড়ে। সিএনজি চালিত একটি অটো রিক্সা অপর একটি অটো রিক্সাকে ওভারটেক করতে যেয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা মোসলেম উদ্দিন (৬৫), উপজেলার জাফরগঞ্জ দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার অবসর প্রাপ্ত শিক্ষক। তার গ্রামের বাড়ি মুরাদনগর উপজেলার পাচপুকুরিয়া ইউনিয়নের লোহাগড়া গ্রামে। তার মৃত‍্যুর সংবাদে জাফরগঞ্জ এলাকায ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ‍্যে শোকের ছায়া নেমে আসে।

প্রত‍্যক্ষদর্শি ও স্থানীয়রা জানান, সকাল অনুমান সাড়ে ১০টায় পেনশনের টাকা প্রাপ্তিতে কিছু কাগজপত্র নিয়ে জাফরগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে দেবীদ্বার উপজেলা সদরে আসছিলেন।

এসময় দ্রুতগামী অপর একটি সিএনজি চালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে মাওলানা মোসলেম উদ্দিন, মো. ইসমাইল হোসেন, মো. মাসুম বিল্লাহ নামে ৩ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি পথিমধ‍্যে মারা যান। বাকী দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।

এ ব্যাপারে বেলা পৌনে ৩ টায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আক্তারুজ্জামান এর সাথে যোগাযোগ করলে তারা জানান এ বিষয়ে কেউ জানাননি বা অভিযোগও করেন নি। তবে আমরা বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
ছবির ক‍্যাপশলনঃ দেবীদ্বারে সড়ক দুর্ঘটনায় নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন(৬৫) এর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন