‘মীর হাছিনা নাজনীন’ কুমিল্লা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ=================
খাতায়-কলমে তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। কিন্তু বাস্তবে তিনি এক জাদুকর, যিনি বদলে দিয়েছেন পুরো স্কুলের চেহারা। নিশ্চিত করেছেন ডিজিটাল ক্লাসরুম, কমিয়েছেন ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা, আর বাড়িয়েছেন শিক্ষার গুণগত মান। বলছি মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীর হাছিনা নাজনীনের কথা। আর এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনি ‘কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা (মহিলা) নির্বাচিত হয়েছেন।
গত ২ জুন মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই গৌরবোজ্জ্বল তথ্য জানানো হয়। এর আগে মে মাসে তিনি মুরাদনগর উপজেলারও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছিলেন। অভিভাবকদের মতে, মীর হাছিনা নাজনীন দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীরা শুধু পড়াশোনাতেই নয়, বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমেও জেলায় সুনাম কুড়াচ্ছে।
২০১৩ সালে সাতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে মীর হাছিনা নাজনীনের পথচলা শুরু। দায়িত্ব নিয়েই তিনি হাত দেন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে। প্রশাসনিক দক্ষতা, আধুনিক প্রশিক্ষণ এবং মেধা দিয়ে তিনি বিদ্যালয়টিকে করে তোলেন অনন্য। তিনি কেবল স্কুলেই সেরা নন, জেলা ও উপজেলা পর্যায়ে একজন দক্ষ ‘মাস্টার ট্রেইনার’ হিসেবেও কাজ করছেন। এর আগেও ২০২৪ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছিলেন।
এই অর্জন প্রসঙ্গে মীর হাছিনা নাজনীন তাঁর সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। আগামীতে শিক্ষার মানকে আরও উঁচুতে নিয়ে যেতে আমি বদ্ধপরিকর।”সংবাদ প্রকাশঃ ০৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন