নিয়ামতপুরে চোলাই মদের আস্তানা ধ্বংস ২০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ————
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নিয়ামতপুরে বড় ধরনের মাদক বিরোধী অভিযানে চোলাই মদের আস্তানা ধ্বংস এবং ২০০ লিটার চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। মঙ্গলবার (২রা জুন) নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে এটি বড় ধরনের চোলাই মদের আস্তানার সন্ধান পায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদ, বিপুল পরিমাণ মদ তৈরি সরঞ্জামসহ ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১। সুমন বাসকি(৩৫), পিতা- কালু বাসকি, সাং- লটকুড়ি, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ বলে জানা যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে চোলাই মদ তেরি ও বিক্রয়ের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রকাশঃ ০৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=