ব্রাহ্মণপাড়ায় ভরাট ও দখলকৃত খাল পুনরুদ্ধার করা হবে………… হাজী জসিম উদ্দিন

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ===============
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন স্থানে ভরাট ও দখলকৃত খালসমূহ দ্রুত পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, উপজেলা ও জেলা প্রশাসনে সংরক্ষিত সিএস ও আরএস মানচিত্রসহ ঐতিহাসিক রেকর্ড ব্যবহার করে সকল খাল পুনরুদ্ধার করা হবে। গত ৩ মার্চ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
তার এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। স্থানীয় বাসিন্দারা হাজার হাজার মন্তব্যে উদ্যোগটিকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অনেকেই নির্দিষ্ট এলাকার খাল দখলের তথ্য ও পরামর্শ তুলে ধরেন। কার্যকরভাবে খাল পুনরুদ্ধার হলে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। উপজেলার কিছু অসাধু ভূমিদস্যু ও প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে খাল দখল ও ভরাট করে রেখেছে। ফলে বর্ষা মৌসুমে ও অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকায় পানি জমে থাকছে, কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনদুর্ভোগ বাড়ছে। সচেতন মহল মনে করেন,খাল-নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। এগুলো রক্ষা করা না গেলে পরিবেশ ও কৃষি দুটোই হুমকির মুখে পড়বে। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় দখল ও ভরাট হওয়া এসব খাল উদ্ধার করা অতি জরুরী। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন