কুবিতে ডিনস অ্যাওয়ার্ড প্রদান

সিটিভি নিউজ।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ডিনস অ্যাওয়ার্ড নীতিমালা অনুযায়ী অনুষদভুক্ত পাঁচটি বিভাগের স্নাতক উত্তীর্ণ মোট ২৮ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এ ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন,’ একটা বিশ্ববিদ্যালয় উন্নত হয় ঐ বিশ্ববিদালয়ের ছাত্র-ছাত্রীর কোয়ালিটির উপর ভিত্তি করে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় ১ টি সিটের জন্য ১৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করে এবং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ‘এ’ ইউনিটের ১ম মেধা তালিকার ৩০০ জনের মধ্যে ২৫০ জনই ভর্তি হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা আসতে শুরু করেছে, র‍্যাগিং কমে গিয়েছে। আশা করি আগামী পাঁচ বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সেরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে।’
তিনি আরও বলেন, `বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনার মতো। সোনা বাকা হলেও চকচক করে। তোমরা তোমাদের কথায় এবং আচরনে মেধার প্ররিস্ফুটন রাখবে এবং ভালো মানুষ হবে।’
প্রক্টর ও গনিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, আজকের মেলাটা হচ্ছে মেধাবীদের মেলা। তোমরা সেরাদের সেরা হয়েছো’ তাই এই অ্যাওয়ার্ড পেয়ে তোমরা যারা আজকে সম্মানে সম্মানিত হয়েছো, সেটা সারাজীবন ধরে রাখার চেষ্টা করবে এবং মানবিক ও মনুষত্ব্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করবে। বর্তমানে সমাজে সবচেয়ে বড় অভাব হচ্ছে মানুষের মনুষত্ব্যের অভাব। তাই তোমাদেরকে মানবিক দিক বিবেচনা করে সমাজে এগিয়ে যেতে হবে এবং সমাজের জন্য কাজ করে যেতে হবে। ‘
অনুভুতি প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বিভাগের প্রভাষক মো. শাফায়েত হোসেন বলেন, ‘আমি সর্বপ্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ডিন স্যারকে, যিনি এ অনুষ্ঠানের পেছনে আন্তরিক পরিশ্রম করেছেন। আজ যারা পুরস্কার পেয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন। এ সম্মাননা শুধু একটি সনদ নয়, বরং দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের স্বীকৃতি। আমরা ভিন্ন ভিন্ন বাস্তবতা ও প্রতিকূলতা পেরিয়ে এখানে পৌঁছেছি, কিন্তু সবার মাঝে ছিল হাল না ছাড়ার মানসিকতা। আমার বাবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর একজন চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন এবং মা নিরক্ষর। তাঁদের ত্যাগ ও দোয়ার ফলেই আজ আমরা প্রতিষ্ঠিত একজন পুলিশ উপপরিদর্শক, একজন ব্যবসায়ী এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পরিশেষে, পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের দিকনির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে।’
অনুষ্ঠানের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘আজকের দিনটি বিজ্ঞান অনুষদের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও গৌরবময় অধ্যায় হিসেবে সংযোজিত হলো। প্রথমবারের মতো আমরা বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে একটি সুস্পষ্ট ও প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়নের মাধ্যমে ডিনস্ এ্যাওয়ার্র্ড প্রদান করছি। এই নীতিমালা প্রণয়ন এবং তার আলোকে সম্মাননা প্রদান আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত করার একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ডিনস্ এ্যাওয়ার্ড কেবল একটি পুরস্কার নয়; এটি শিক্ষার্থীদের ধারাবাহিক একাডেমিক সাফল্য, গবেষণামনস্কতা, সৃজনশীল চিন্তাশক্তি, নেতৃত্বগুণ এবং নৈতিক দায়বদ্ধতার স্বীকৃতি। একটি নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এই সম্মাননা প্রদান ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং উৎকর্ষ সাধনে আরও অনুপ্রাণিত করবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে নেতৃত্ব দেবে। আমি আশা করি ডিনস্ এ্যাওয়ার্ড ভবিষ্যতে বিজ্ঞান অনুষদের একটি মর্যাদাপূর্ণ ও স্থায়ী প্রথায় পরিণত হবে এবং প্রতি বছর স্বচ্ছতা, নিরপেক্ষতা ও উৎকর্ষতার মানদণ্ডে এই সম্মাননা প্রদান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন