র্যাব-১১ এর অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ আসামী গ্রেফতার

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ” ।। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৭১ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০৩ জন, আরসা সদস্য-১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ২০২ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১১৮ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৩ জন গ্রেফতারসহ ১৭০ টি অস্ত্র, ১৫১৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৫৯১ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ১০১ জন অপহরণকারী গ্রেফতারসহ ১১৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১১৭ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী-১৮ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৭৪৫ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। অদ্য ০৩ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন সাতঘরিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ আসলাম মিয়া (৫০) নামক ০১ জন মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আসলাম মিয়া (৫০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়া এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে বিজ্ঞ আদালত কর্তৃক মামলার রায় ঘোষণার পর সাজা এড়াতে আত্নগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=