নওগাঁ-৩ আসনের হাতপাখার এমপি পদপ্রার্থী মুফতী নাছির বিন আসগরের ব্যাপক গণসংযোগ

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী :সংবাদদাতা জানান ===== নওগাঁ-৩ আসনের ইসলামী আন্দোলন এর মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী মুফতী নাছির বিন আসগরের ব্যাপক গণসংযোগ। তিনি সোমবার বিকালে ৯নং চেরাগপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চান্দা বাজারে গণসংযোগ করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতী মারেফুল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা জাকারিয়াসহ ইসলামী আন্দোলন এর নেতাকর্মীরা।
তিনি চান্দা বাজারের গণসংযোগ শেষে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা মাদ্রাসায় যান। এসময় উঞ্চ অভ্যর্থনা জানান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি ও বাগাচারা মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মোশাররফ হোসেন সিরাজী।এসময় উপস্থিত ছিলেন মুরব্বি ও যুবক ভোটারবৃন্দ। ভীমপুরের গণসংযোগ শেষে উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহাট্রা মাদ্রাসায় তাশরিফ নিয়ে যান ও বয়ান করেন মুফতী নাছির বিন আসগর। উল্লেখ্য,সমাজকে দুর্নীতিমুক্ত করতে সমাজের সচেতন ভোটারেরা মুফতী নাছির বিন আসগরকে এমপি হিসাবে পেতে চায়। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন