র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিটিভি নিউজ।। “প্রেস রিলিজ” ।। র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ০১ মার্চ ২০২৫ ইং তারিখ রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। আলামিন (২৭), ২। সাগর (২৪), ৩। হারুন (৩৮) নামক ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদের হেফাজত হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। আলামিন (২৭) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামের মোঃ হোসেন মিয়া এর ছেলে, ২। সাগর (২৪) একই জেলার দেবিদ্বার থানার চুলাস গ্রামের কামাল হোসেন এর ছেলে এবং ৩। হারুন (৩৮) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুল হাই এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=