বুড়িচংয়ে ৭তম জাতীয় ভোটের দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =====
তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে রোববার ২ মার্চ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৭তম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নেতৃত্বে উপজেলা পরিষদের চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার সোনিয়া হক, বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা বি আর ডি বির কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, সমবায় কর্মকর্তা মীর হোসেন, ইসলামিক ফাউণ্ডেশনের কর্মকর্তা মোঃ আব্দুর রহিম,মেডিকেল অফিসার ডা.মোঃ ফরহাদ আবেদীন ভূইয়া,উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা আহাম্মদ উল্লাহ মোল্লা, সমবায় কর্মকর্তা মীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়েদুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা তোজ জোহরা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক প্রমূখ। সংবাদ প্রকাশঃ ০৩-০৩-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=