বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি ও ফলজ বৃক্ষের চারা বিতরণ

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ============কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী দুই ধাপে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের (সুমন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহের বানু আডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল হক, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান রনি, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল হোসেন, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারন সাধারন সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি বিশাল দাস, বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক, বরুড়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, কুমিল্লা দঃ জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, সহ রাজনৈতিক সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরুড়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণির ট্যালেন্টপুল গ্রেডে ৮০ জন এবং সাধারণ গ্রেডে ৯০ জনসহ মোট ১৭০ জন শিক্ষার্থীকে বৃত্তি, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়াও ২০২৬ সালে এইচ এস সি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ সহ সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবু সায়েম বলেন, “আগামীর বাংলাদেশকে সুন্দর ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি আলোকিত জাতি গঠনে আমি সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে চাই। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় বরুড়া উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফলজ গাছের চারা বিতরণের পর অনুষ্ঠানস্থল একটি ফলজ বাগানে পরিনত হয়। শেষে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারীদের ট্যালেন্টফুল, সাধারণ গ্রেড, ও কোটা ভিত্তিক বৃত্তি (সনদ ও নগদ অর্থ) প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন