বৈষম্য শিকার হয়ে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত গাজী রহমান পুলিশ কর্মকর্তা

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ=================
মোঃ গাজিউর রহমান। জন্ম রাজশাহী জেলার বাগমারা থানায়, আর স্থায়ীভাবে বসবাস করছেন বগুড়া সদরের পিটিআই মোড় এলাকায়।
​শিক্ষাজীবনের শুরু থেকেই সততা ও মেধার সাথে পথ চলার চেষ্টা করেছে। বান্ধাইখাড়া উচ্চ বিদ্যালয় (বাগমারা) থেকে স্টার মার্কস নিয়ে এসএসসি এবং দুর্গাপুরের দাওকান্দি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
এরপর সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে ২০০০-২০০৫ সেশনে বিএ (অনার্স) ও এমএ সম্পন্ন করেন এবং পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। জীবনের প্রথম ঢাকায় যাওয়ার অভিজ্ঞতা হয় মাস্টার্সে পড়ার সময়। কর্মজীবন বা পড়াশোনার সুবাদে ঢাকায় কখনো বসবাস বা চাকরি করার সুযোগ হয়নিতার।
​দীর্ঘ ১৬ বছর অত্যন্ত সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পুলিশ বাহিনীতে চাকরি করেছে। অথচ তার বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন ষড়যন্ত্র চালানো হয়েছে:
​মিথ্যা অভিযোগ ও হয়রানি: “আজিজুল হক কলেজে ছাত্রদল করেছেন”—পুলিশ হেডকোয়ার্টারে এমন একটি সম্পূর্ণ বানোয়াট ও লিখিত অভিযোগ দিয়ে টানা ৩ বছর তাকে হয়রানি করা হয়েছে।
​রাজনৈতিক হয়রানির শিকার: প্রধানমন্ত্রীর অর্থ মামলার রায়ে খালাস পাওয়ার পর, ডিউটিরত অবস্থায় তৎকালীন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল কর্তৃকতাকে মিষ্টিমুখ করানোর একটি ছবি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তাকে নানা ধরনের প্রতিকূলতা ও সমস্যার মুখোমুখি হতে হয়েছে।
​বঞ্চনা: ২০১৬ সালের ব্যাচমেটদের সাথে তাকে অতিরিক্ত পুলিশ সুপার (Additional SP) পদে পদোন্নতি দেওয়া হয়নি।
​বর্তমান সময়ে যখন একটি গণতান্ত্রিক সরকারের অধীনে পুলিশ বাহিনীকে মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই আবারও একই চক্র নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
​ফেইক আইডি থেকে এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাদের লাভ কী? যে বা যারা এই অপপ্রচার চালাচ্ছেন, আপনারা কি তাকে ব্যক্তিগতভাবে চেনেন? কখনো তার মুখোমুখি হয়েছেন? কার বা কাদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আপনারা এসব করছেন?
এই মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচার চালানো অবিলম্বে বন্ধ করুন। অতীতে ষড়যন্ত্র করে যেমন কেউ কোনো ক্ষতি করতে পারেনি, এবারও পারবে না।
​দেশবাসীর কাছে বিনীত অনুরোধ, সত্যের পক্ষে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন