কুমিল্লায় জাতীয় যুব দিবস এর অনুষ্ঠানের উদ্বোধন করলেন মনিরুল হক চৌধুরী এমপি

সিটিভি নিউজ24।। রবিবার ১ নভেম্বর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ও সম্মেলন কক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষ্যে রেলি ও বেলুন উড়িয়ে আলোচনা সভা সফল আত্মকর্মী ও যুব সংগঠনদের পুরস্কার যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার। আরো বক্তব্য রাখেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান, কুমিল্লা সিভিল সার্জেন মোঃ জহিরুল ইসলাম, কুমিল্লা যুব উন্নয়ন অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম সরকার সহ অন্যান্য অতিথি বৃন্দ।