ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার

সিটিভি নিউজ।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, ভারতীয় বিভিন্ন ধরনের বাজি, স্কিন শাইন ক্রিম এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানা সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়। থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ ও ২৯ অক্টোবর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মাদক উদ্ধার ও ৭ জন গ্রেপ্তার: গত ২৮ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ৪ নং শশীদল ইউপির উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মূল অভিযুক্তের বসতবাড়ির সামনে থেকে ৩ কেজি ৯০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ বিল্লাল হোসেন (৫৫, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ), মোঃ সোহেল (৪২, কোতোয়ালি, কুমিল্লা), মোঃ বাদশা (৪৮, মুরাদনগর, কুমিল্লা), মোঃ হারুন (৬৮, কোতোয়ালি, কুমিল্লা), মোঃ শহিদ মিয়া (৫৭), মোঃ নাজমুল হক (৪৭) এবং মোঃ মমিনুল ইসলাম (৬০)—শেষের তিনজন ব্রাহ্মণপাড়ার স্থানীয় বাসিন্দা।
বিজিবি কর্তৃক ভারতীয় বাজি ও ক্রিম উদ্ধার, ১ জন গ্রেপ্তার: গত ২৮ অক্টোবর বিজিবির একটি দল শশীদল রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে জামাল মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ৪০০ পিস ভারতীয় কালার কালেকশন বাজি, ৭২০ পিস Skinshine Cream, ২,২৫০ পিস স্পাইডারম্যান বাজি এবং ৬,০০০ পিস জয়ারানী তারা বাজি উদ্ধার করা হয়। এ ঘটনায় শশীদলের আশাবাড়ী এলাকার মোঃ সায়েম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
স্কাফ সিরাপ ও মোটরসাইকেলসহ ২ জন গ্রেপ্তার: গত ২৮ অক্টোবর দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ শশীদল ইউপির হরিমঙ্গল থেকে বাশতলী যাওয়ার রাস্তার মোড় থেকে ৪০ বোতল নেশাজাতীয় অবৈধ স্কাফ সিরাপ এবং একটি নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় মনিরুজ্জামান মিয়া (২৩, দাউদকান্দি, কুমিল্লা) এবং আল আমিন (৩৫, বন্দর, নারায়ণগঞ্জ) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
ডাকাতি মামলার আসামি ও জিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার: ২৯ অক্টোবর পৃথক অভিযানে ব্রাহ্মণপাড়া থানার মামলা নম্বর-১৮ (২৪/০৪/২০২৬ খ্রিঃ, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড) এর তদন্তে প্রাপ্ত আসামি মোঃ শাহারুল ইসলাম তাজিম জাবেদ হাসানকে (২০) গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আরেকটি অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।
মাদক সেবনে সামারি ট্রায়াল: ২৯ অক্টোবর এসআই সুজন কুমার আচার্য্য ও এসআই মোঃ শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অপরাধে নাইঘর এলাকার সোহেল আজাদ (২৩) ও মোঃ দেলোয়ার হোসেনকে (৪০) আটক করা হয়। পরে তাদেরকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপরোক্ত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=