কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন মেয়র প্রার্থী জহির হাসান মোহন

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি: ==========
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কালীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জহির হাসান মোহন।
পরিদর্শনকালে তিনি মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় জহির হাসান মোহন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।” সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব দলমত-নির্বিশেষে সবার।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা সবসময় এ অঙ্গীকার পালন করে আসছেন এবং আগামী দিনেও এ ধারা অব্যাহত রাখবেন। দুর্গাপূজা যেন সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সার্বিক সহযোগিতা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জহির হাসান মোহন বলেন, আসন্ন পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে সবার সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ২০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=