অসহায় রাশেদুলের পরিবারের জন্য নগদ আর্থিক সহায়তা দেন অধ্যাপক মামুন

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান=======কুমিল্লা আদর্শ সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব ঝাকুনিপাড়া এলাকার হতদরিদ্র রাশেদুল ইসলামের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড ও ইনসাফ স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। ঝাঁকুনি পাড়া নিবাসী মৃত আব্দুল মজিদের ছেলে রাশেদুলের অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁর পরিবার পরিচালনায় ছোটখাট ব্যাবসা করার জন্য এ নগদ আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন তিনি।
দারিদ্র্য ও আর্থিক সংকটের কারণে অসহায় মানুষের জীবনযাপন এবং প্রয়োজনীয় চিকিৎসাসহ বিভিন্ন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে রাশেদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সহযোগিতা সংকটাপন্ন পরিবারের কষ্ট কিছুটা লাঘব করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-দুর্দশা ভাগ করে নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সামাজিক দায়বদ্ধতারই অংশ। অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুনের এ উদ্যোগ মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতার গুরুত্ব তুলে ধরেছে।
এ সময় উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন মনু, জামায়াতে ইসলামী জগন্নাথপুর ইউনিয়নের আমির ও বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব মো. জামাল হোসেন, বাংলাদেশ পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগরীর সভাপতি এবং ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মহিউদ্দিন রিপন, বিশিষ্ট সমাজসেবক মনির হোসেনসহ স্থানীয় সামাজিক ব্যক্তিবর্গ।
স্থানীয়দের মতে, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সংকটাপন্ন পরিবারগুলো কঠিন সময়ে কিছুটা স্বস্তি পেতে পারে। সংবাদ প্রকাশঃ ২০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন