বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে== এমপি মোঃ আবুল কালাম

সিটিভি নিউজ।। আজ ১৫ অক্টোবর বৃহস্পতিবার মনোহরগঞ্জের আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়, অত্যন্ত যাক জমক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) জাতীয় সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডি সভাপতি, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইলিয়াস পাটোয়ারী, বিএনপি সহ সভাপতি শাহ সুলতান খোকন, সরওয়ার জাহান দোলন, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, ইউসুফ ভূঁইয়া, কাজী আবুল বাশার, উপজেলা বিএনপি সহ সভাপতি আব্দুল মুনাফ, আনোয়ার হোসেন, আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ, বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মহোদয়কে শিক্ষা সম্মাননা প্রদান করেন কলেজ অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম।
অত:পর সংসদ সদস্য বিদ্যালয়ের পক্ষে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ প্রফেসর মোঃ আহসান পারভেজ।
আজীবন দাতা সদস্য মোঃ শাহজাহান ভূঁইয়া, দাতা সদস্য মোঃ ফারুকুর রহমান
আব্দুল খালেক মোল্লা, জনাব মোঃ শাহ আলম মুন্সি
এবং হুমায়ুন কবির খোকনকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় মাননীয় সংসদ সদস্য বলেন সমাজের ধর্নাঢ্য ব্যক্তিরা এগিয়ে আসলে গ্রামীণ শিক্ষায় অগ্রসরতা আসবে। এই কলেজে এমপিও হবে আশায় যারা দীর্ঘদিন ধরে বিনা বেতনে চাকুরী করছেন তাদের প্রতি মানবিক সহায়তা করতে আইনী জটিলতা অবসানের জন্য শিক্ষাবোর্ড চেয়ারম্যান ও শিক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
আলীনকিপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজকে তিনি নিজের কলেজ ঘোষণা করেন এবং এই কলেজের এমপিওভুক্ত করণ সহ যাবতীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। শিক্ষাক্ষেত্রে সরকারের বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জনাব আবুল কালাম মহোদয় বলেন, তোমরা হবে আগামীর দেশের আলোর দিশারি, তাই মেধাবী হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, বিশ্বায়নে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষিত ও মেধাবী জাতি গঠনে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছেন। সংবাদ প্রকাশঃ ১৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=