দেবীদ্বারে জাতীয় কণ্যা দিবস পালিত “বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে” – ইউএনও অশোক বিক্রম চাকমা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
‘শিশু বিয়ে আর নয়- কণ্যা করবে বিশ্ব জয়’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবীদ্বারে জাতীয় কণ্যা দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টাবর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরোমে আয়োজিত “জাতীয় কণ্যা শিশু দিবস”র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমানুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাছরিন আক্তারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথি উপদেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, বিশিষ্ট রাজনীতিক মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক শফিউল আলম রাজীব, নিজেরা করি সংস্থার সংগঠক আলমগীর হোসেন, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষক হাসনা বেগম, ক্যামব্রীজ স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, দশম শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া আক্তার প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, আমাদের কন্যারা আজ শুধু ঘরের চার দেয়ালে বন্দী নয়; তারা মহাকাশ জয় করছে, দেশের অর্থনীতি সচল রাখছে, রাজনীতি, বিজ্ঞান, খেলাধুলা ও প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখছে। সুযোগ ও সঠিক পরিবেশ পেলে তারা যেকোনো পুরুষ বা ছেলের চেয়ে কোনো অংশে কম নয়, তা তারা বারবার প্রমাণ করেছে। তাই কণ্যাদের অবহেলা নয়, তাদের শিক্ষা, পুষ্টি, নিরাপত্তা নিশ্তিত করে এবং বাল্য বিয়ে থেকে মুক্ত রাখতে হবে। বাল্য বিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা শেষে একটি র্যালীর আয়োজন করা হয়।
ছবির ক্যাপশনঃ জাতীয় কণ্যা দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ও র্যালীর ছবি। সংবাদ প্রকাশঃ ১২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=