রোটারী ক্লাব অব কুমিল্লার শিক্ষা সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ========== রোটারী ক্লাব অব কুমিল্লার আয়োজনে ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, জ্যামিতি বক্স বিতরণ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর রবিবার ১১ টায় রোটারী বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মাস উপলক্ষে রোটারী ক্লাব অফ কুমিল্লার প্রেসিডেন্ট জীবন কৃষ্ণ চক্রবর্তী এর সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লার পিপি রোটারিয়ান ইকবাল আমিন, ক্লাব সেক্রেটারি আব্দুল মান্নান, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার,ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম খাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি নাসরিন, অভিভাবক প্রতিনিধি ওমর ফারুক, সহকারী শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, মোস্তাক আহমেদ, আব্দুস সাত্তার, মোহছেনা বেগম, শম্পা রানী দেবী, ফরিদা আক্তার প্রমুখ।
রোটারী ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্ট জীবন কৃষ্ণ চক্রবর্তী বলেন সেপ্টেম্বর মাসে বেসিক এডুকেশন এন্ড লিটারেসি হিসেবে পালন করে, যার মূল লক্ষ্য হল শিক্ষা ও সাক্ষরতার মাধ্যমে সমাজে স্থায়ী পরিবর্তন আনা। এই মাসে রোটারীয়ানরা বই বিতরণ, লাইব্রেরী স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ ও প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা কর্মসূচি চালিয়ে থাকে।
তিনি আরোও বলেন বিশ্বে এখনও কোটি কোটি মানুষ পড়তে- লিখতে পারেনা, অনেক শিশু মৌলিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত, রোটারী বিশ্বাস করে, প্রতিটি বই, প্রতিটি শ্রেণী কক্ষ, প্রতিটি শিক্ষক প্রশিক্ষণ, শান্তির ভিত্তি গড়ে তোলে। আজকে ঝলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। সংবাদ প্রকাশঃ ২৭-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=