ব্রাহ্মণপাড়ায় নিয়ম না মেনেই গড়ে উঠছে বহুতল ভবন অনুমতি ছাড়ায় ভবন নির্মাণ: ঝুঁকিতে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর

সিটিচভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ========== ইমারত নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট আইন ও নিয়মকানুন থাকলেও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় তার কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না। সরকারি অনুমোদন ও সঠিক পরিকল্পনা ছাড়াই উপজেলা সদরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই অধিকাংশ ভবন নির্মিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সাধারণত যেকোনো বড় আবাসন বা বহুতল ইমারত তৈরি করতে হলে সরকারি নকশা অনুমোদন, ফায়ার সার্ভিসের ছাড়পত্র এবং পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে এই নিয়মের তোয়াক্কা না করেই ভবন মালিকেরা নিজেদের পছন্দমতো বেসরকারি প্রকৌশলী দিয়ে নকশা ও প্ল্যান বানিয়ে ভবন নির্মাণ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, যার যার মনগড়া নিয়মেই সবাই ভবন তুলছেন। রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা না রেখে, কেবল হেঁটে যাওয়ার মতো সরু পথ রেখে অনেকে বহুতল ভবন তৈরি করছেন। এতে করে ভবিষ্যতে অগ্নিকাণ্ড বা যেকোনো জরুরি অবস্থায় ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স প্রবেশের মতো ন্যূনতম সুযোগ থাকবে না।
ব্রাহ্মণপাড়া সদরে নির্মাণাধীন একটি ভবনের কাজ তদারকি করা এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার ব্যক্তিগত ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিংয়ের নকশা ও প্ল্যান করিয়েছি। উপজেলা পরিষদ থেকে কেউ আসেওনি, আমিও যাইনি।”
এ বিষয়ে স্থানীয় এক কলেজ শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি ইমারত তৈরি করতে হলে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর এবং জেলা ও উপজেলা প্রশাসনের ছাড়পত্র ও অনুমতি বাধ্যতামূলক। কিন্তু ব্রাহ্মণপাড়ায় এর সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের এখনই এ বিষয়ে কঠোর ব্যবস্থা ও নজরদারি করা প্রয়োজন।”
নিয়মবহির্ভূত এসব ভবন নির্মাণের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী গোলাপ হোসেন ভূঁইয়া বলেন, “ইমারত নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিমালা অনুসরণের নিয়ম রয়েছে। অনুমোদন ছাড়া ভবন উঠানোর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামকে কয়েক দফা ফোন ও খুদে বার্তা দিয়েও তাকে পাওয়া যায়নি। সংবাদ প্রকাশঃ ২৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=