ব্রাহ্মণপাড়া ৫ মাসে ১১৩ মাদকসেবী গ্রেপ্তার, জরিমানা ও বিভিন্ন মেয়াদে সাজা

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান =============
সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত ব্রাহ্মণপাড়া মাদকসেবীদের আনাগোনা ও দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গত পাঁচ মাসে মাদকসেবন করে মাতলামি ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অপরাধে সেখানে ১১৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে একাধিক মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, সীমান্তসংলগ্ন হওয়ার সুযোগে প্রতিদিন এই অঞ্চলে মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ বছরের এপ্রিল মাস থেকে নিয়মিত অভিযান জোরদার করে স্থানীয় থানা-পুলিশ।
থানার তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে ২০ জন, মে মাসে ২৩ জন, জুন মাসে ২২ জন, জুলাই মাসে ১১ জন এবং আগস্ট মাসে সর্বোচ্চ ৩৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে দ্রুত সাজা ও আর্থিক জরিমানা ঘোষণা করেন বিচারক।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, “সীমান্তবর্তী এই থানায় মাদক বিস্তার রোধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। কোনো এলাকায় মাদকসেবীদের কারণে শান্তি বিনষ্ট হলে পুলিশ তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এই ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ২৩-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=