কুকুরের কামড়ে ২০০ ও সাপের কামড়ে ১৬ ভায়াল ভ্যাকসিন হস্তান্তর

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি==============
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড় ও সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় অ্যান্টির্যাবিস ও অ্যান্টিভেনোম ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুকুরের কামড়ের ২০০ ভায়াল অ্যান্টির্যাবিস ভ্যাকসিন এবং সাপের কামড়ের ১৬ ভায়াল অ্যান্টিভেনোম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন সরবরাহের ফলে কুকুর ও সাপের কামড়ে আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসাসেবা প্রদানে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। = সংবাদ প্রকাশঃ ১৫-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=