দেবীদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫টি ড্রেজার ও ১হাজার ৩শ ফুট পাইপ বিনষ্ট করলো প্রশাসন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার,দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===================কুমিল্লার দেবীদ্বারে প্রশাসনের অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫টি ড্রেজার ও ১হাজার ৩শ ফুট পাইপ বিনষ্ট করেছে প্রশাসন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন যায়গায় অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে এসব অবৈধ ড্রেজার বিনষ্ট করা হয়েছে। অভিযানে দেবীদ্বার থানা পুলিশ ও গ্রাম পুলিশ সহযোগিতা করে।
ফসলি জমি ধ্বংস করে অবৈধ মাটি কাটার অভিযোগে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি এলাকায় ২টি ড্রেজার ও ৫শ ফুট পাইপ, রামের দিঘির পাড় এলাকায় ২টি ড্রেজার ও ৩শ ফুট পাইপ এবং কুরছাপ এলাকায় ১টি ড্রেজার ও ৫শ ফুট পাইপসহ মোট ৫টি ড্রেজার ও ১হাজার ৩শ ফুট পাইপ বিনষ্ট করে উপজেলা প্রশাসন।
এবিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫টি ড্রেজার ও ১হাজার ৩শ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশনঃ অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ড্রেজার বিনষ্ট করা হচ্ছে। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=