ঢাকা – নোয়াখালী সড়কে চলাচলকারী একুশে পরিবহন আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা !

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ
একসময় নোয়াখালীর সড়কে ছুটে চলা পরিচিত একটি নাম ছিল—একুশে এক্সপ্রেস | যাত্রীদের যাতায়াতে দীর্ঘদিনের সঙ্গী হয়ে থাকা এই পরিবহনের সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের স্মৃতি |
২০০৮ সালের ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল একুশে এক্সপ্রেসের পথচলা | এরপর দীর্ঘ ১৮ বছর ধরে নোয়াখালী-ঢাকা রুটে যাত্রী পরিবহনে নিজেদের জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি |
সকাল থেকে রাত—ব্যস্ত সড়কে একুশে এক্সপ্রেসের চলাচল ছিল অনেক যাত্রীর কাছে ছিল নিত্যদিনের পরিচিত দৃশ্য | কর্মজীবী মানুষ, শিক্ষার্থী কিংবা সাধারণ যাত্রী—অনেকের গন্তব্যে পৌঁছানোর সঙ্গী ছিল এই পরিবহন |
কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় পরিস্থিতি | দেখা দেয় যাত্রী সংকট, পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিচালনাগত নানা সমস্যাও তৈরি হয় | সবমিলিয়ে একসময় কঠিন হয়ে পড়ে পরিবহনটির সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া |
এরই ধারাবাহিকতায় একুশে এক্সপ্রেস পরিবহন তাদের সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে |
অফিসিয়াল ঘোষণায় দীর্ঘদিনের যাত্রী, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে | তাদের আস্থা, ভালোবাসা ও সহযোগিতার জন্য জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ |
একটি পরিবহনের বন্ধ হয়ে যাওয়া হয়তো শুধুই কয়েকটি বাসের থেমে যাওয়া | কিন্তু যাত্রীদের কাছে এটি একটি পরিচিত সময়ের শেষ হয়ে যাওয়া | যে বাস একসময় নিয়মিত ছুটে চলত ঢাকা নোয়াখালীর সড়কে, এখন সেটি আর দেখা যাবে না সেই চেনা পথে |
থেমে গেল চাকা, শেষ হলো ১৮ বছরের পথচলা | ঢাকা নোয়াখালীর সড়ক থেকে বিদায় নিলো জনপ্রিয় একুশে এক্সপ্রেস |
রাস্তায় আর দেখা যাবে না সেই পরিচিত বাস—তবে মানুষের স্মৃতিতে থেকে যাবে একুশে এক্সপ্রেসের দীর্ঘ পথচলার গল্প | বিদায় একুশে এক্সপ্রেস সংবাদ প্রকাশঃ ০৪-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন= |