ট্যুরিস্ট পুলিশ প্রধান রাঙ্গামাটি রিজিয়ন ও জোন পরিদর্শন :-

ট্যুরিস্ট পুলিশ প্রধান রাঙ্গামাটি রিজিয়ন ও জোন পরিদর্শন :-
সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ
২২ অক্টোবর ২০২৬ ইং ট্যুরিস্ট পুলিশ প্রধান জি এম আজিজুর রহমান, অ্যাডিশনাল আইজিপি ট্যুরিস্ট পুলিশ, রাঙ্গামাটি রিজিয়ন ও জোন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে তিনি ট্যুরিস্ট পুলিশের সামগ্রিক কার্যক্রম, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের নিজেদের সুরক্ষার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও তিনি আরশিনগর এলাকায় ট্যুরিস্ট পুলিশের জন্য বরাদ্দকৃত নির্ধারিত জমি সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উক্ত পরিদর্শন কার্যক্রমে অ্যাডিশনাল আইজিপি সাথে ট্যুরিস্ট পুলিশ, রাঙ্গামাটি রিজিয়ন এর সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো: খাইরুল আলম উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=