দেবীদ্বার: সরকারি হাসপাতালে দালালের হামলায় তিন আনসার সদস্য আহত: আটক দালাল

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/,==============
কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দালাল সদস্যের হামলায় তিন আনসার সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য আনসার সদস্যরা দালাল সদস্য আক্তার হোসেন (৩৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ঘটনাটি ঘটে রোববার (৩০ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সামনে। আটক দালাল আক্তার দেবীদ্বার পৌরসভার ওমান কাশেম বাড়ির রুহুল আমিনের ছেলে। তাছাড়া আহত আনসার সদস্যরা হলেন, মোঃ হান্নান মিয়া, দেলোয়ার হোসেন ও শাহাবুদ্দিন। তারা সকলে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে কর্মরত।
আহত আনসার সদস্য দেলোয়ার হোসেন বলেন, আক্তার হোসেন নামে এক চিন্হিত সক্রিয় দালাল হাসপাতালে প্রবেশ করে। তাকে জিজ্ঞেস করি আপনি কেনো এখানে এসেছেন, এতেই তিনি রেগে পকেট থেকে সিজার ব্লেড বের করে আঘাত করতে আসে। পরে আমার সহকর্মীরা সাহায্য এগিয়ে আসলে এলোপাথাড়ি তাদেরকেও মারধর শরু করে। পরে আমাদের অন্যান্য সহকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
এবিষয়ে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কবির হোসেন বলেন, বিভিন্ন সময়ে সাজাপ্রাপ্ত আক্তার হোসেন নামে চিহ্নিত এক দালাল সদস্য হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যেদের উপর হামলা করে। পরে তাকে আটক করা হয়, পুলিশ এসে আটক করে থানায় নিয়ে গেছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন ঘটনাস্থলে এসেছিলেন। যেহেতু এখানে কয়েকজন আহত হয়েছে তাই তিনি থানায় নিয়মিত মামলা করার পরামর্শ দিয়েছেন, আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। তিনি আরো জানান, আক্তার হোসেন সব সময় পকেটে ব্লেড রাখে, শুধু হাসপাতালের স্টাফদের উপরই চড়াউ নয়, রোগী ও রোগীর স্বজনদের উপরও হানা করে, ছিনতাই করে। তাকে বহুবার গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে, মোবাইল কোর্টেও সাজা দেয়া হয়েছে। প্রতিবারই ছারা পেয়ে একই কাজ করে যাচ্ছে। এসব উগ্র সন্ত্রাসী দালাল দমনে হাসপাতালের নিরাপত্তায় ১১ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক দালাল সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতাল কতৃপক্ষ বাদী হয়ে মামলা দিচ্ছেন, মামলা প্রক্রিয়াধীন। মামলা রেকর্ডের পর আগামীকাল সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।
ছবির ক্যাপশনঃ হাসপাতালের জরুরি বিভাগে আটক দালাল সদস্য আক্তার(৩৫)। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=