নজরুলের সাম্য ও মানবতার চেতনায় ঝিনাইদহে গণশিল্পী সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান

সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি ===============
: সাম্যের কবি, বিদ্রোহী কবি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু দিবস এবং ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ গণশিল্পী সংস্থা, ঝিনাইদহ আঞ্চলিক শাখার আয়োজনে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণশিল্পী সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান সবুজ । অনুষ্ঠানে আলোচনা ও সংগীত পরিবেশন করেন জনাব মাহমুদুল হাসান বাংলাদেশ গণশিল্পী সংস্থার অন্যতম সংগঠক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এছাড়া সংগীত পরিবেশন করেন সোহেল রিজভী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গীতিআলেখ্য, যার নির্দেশনায় ছিলেন কাত্তিক বিশ্বাস। গীতিআলেখ্যের মাধ্যমে নজরুলের জীবন, দর্শন, সাম্য, মানবতা ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর প্রতিবাদী চেতনাকে তুলে ধরা হয়।
নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদী চেতনাকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠানে গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবির সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস ছিল স্পষ্ট।
বক্তারা বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন—তিনি নিপীড়িত মানুষের কবি, সাম্যের কবি, মানবতার কবি। তাঁর সাহিত্য ও সংগীতে প্রতিফলিত হয়েছে শোষণমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজের স্বপ্ন। তাই নজরুলের মৃত্যু দিবস পালন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে হবে। সংবাদ প্রকাশঃ ২৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=