বুড়িচংয়ে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==================
কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধকে জনসমাজে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠার প্রত্যয়ে গত ২২ আগস্ট শনিবার বুড়িচং উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের উদ্যোগে এ আয়োজন করা হয়।
মাওলানা জাকারিয়া খানের সভাপতিত্বে এবং মো. জয়নাল আবেদিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলার সভাপতি সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহিন হোসাইন রেজা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট গোমতী টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মোবারক হোসাইন, মো. জসিম উদ্দিন মৈশান, কংশনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, বুড়িচং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান, মো. নাজমুল হাসানসহ ব্যবসায়ী ও দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্যই নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, আমানতদারি, ইনসাফ, সহমর্মিতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। তাই মহানবী (সা.)-এর আদর্শকে কেবল আলোচনা কিংবা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে।
বক্তারা আরও বলেন, ব্যবসা-বাণিজ্যে সততা ও নৈতিকতা প্রতিষ্ঠা করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। মাপে কম দেওয়া, প্রতারণা, অসাধুতা কিংবা মানুষের অধিকার হরণ থেকে বিরত থেকে মহানবী (সা.)-এর প্রদর্শিত নীতি অনুসরণ করেই ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা উচিত। তাঁর আদর্শ অনুসরণ করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভা শেষে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=