শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা দায়িত্বশীল সমাবেশ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ শ্রমিকের মৌলিক অধিকার : অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ শ্রমিকের মৌলিক অধিকার
দেশের সব ক্ষেত্রে পরিবর্তন এলেও শ্রমজীবী মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। শ্রমিকেরা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতি ও বিভিন্ন গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি,
শ্রমিকের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) হবিগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”— এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি কাজী আব্দুর রউফ বাহার এবং সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোজাম্মেল হোসাইন।
প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন গণআন্দোলন ও ঐতিহাসিক সংগ্রামে শ্রমিকদের অগ্রণী ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনেও শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০২৪ সালের আন্দোলনে বিপুলসংখ্যক শ্রমিক নিহত ও আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শ্রমিকের কর্মঘণ্টা আইন অনুযায়ী আট ঘণ্টা হলেও দেশের অনেক শ্রমিককে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত কাজের জন্য যথাযথ ওভারটাইমও দেওয়া হয় না। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকের মৌলিক অধিকার নিশ্চিত না করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বলেন, কলকারখানাসহ সব সেক্টরের শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করতে হবে। অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ, মাতৃত্বকালীন সময়ে নারী শ্রমিকের চাকরি সুরক্ষা, সময়মতো ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সব কলকারখানায় নিরাপদ কর্মপরিবেশ, আট ঘণ্টার বেশি কাজের ক্ষেত্রে ওভারটাইম, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি শ্রমিকদের আবাসন ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।
আতিকুর রহমান বলেন, “শ্রমিকদের কম মজুরি দিয়ে তাদের জীবনমান উন্নত করা যাবে না। আবার কাজ করতে গিয়ে শ্রমিকের জীবনও চলে যাবে—এটা হতে পারে না।” শ্রমিকের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে হলরুমের কর্মসূচি রাজপথে নিয়ে যাওয়া হবে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রধান উপদেষ্টা মাওলানা মুখলেছুর রহমান, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন ও জেলা উপদেষ্টা মহসিন আহমেদ। সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=