প্রত্যয় উন্নয়ন সংস্থা কর্তৃক সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

সিটিভি নিউজ।। প্রত্যয় উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সংরাইশ সরকারি শিশু পরিবার (বালিকা) এর ৮৮জন শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, প্যারাসুট নারকেল তেল, নেইল কাটার, জুস ও বিস্কুট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি শিশু পরিবার(বালিকা) উপতত্ত্বাবধায়ক মোঃ সাহিদুর রহমান, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: আরিফুল ইসলাম, মোসা: আফ্রিন আক্তার, তাসমিয়া মেহেরিন, ফায়জুল হাসান, তানজিনা আক্তার । আরো উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবার (বালিকা) এর রোজী বেগম, কামরুন নাহার, মোসা: আম্বিয়া খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আনিসুর রহমান চৌধুরী, এডমিন এন্ড প্রোগ্রাম অফিসার মো: সুলতান আহাম্মদ ও অডিট অফিসার মোঃ নজরুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন