সাইনিং স্পোর্টিং ক্লাব এর পক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ে বিজয়ীদের বর্ণাঢ্য সংবর্ধনা

সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। গতকাল কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়াম রুমে সাইনিং স্পোর্টিং ক্লাব কুমিল্লা’র উদ্যোগে নতুন কুঁড়ি-২০২৫-২৬ কুমিল্লা অঞ্চলের পক্ষে জাতীয় পর্যায়ে বিজয়ীদের সাথে উপস্থিত অতিথিবৃন্দ।
কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়াম রুমে মনোমুগ্ধকর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ কুমিল্লা অঞ্চলের পক্ষে জাতীয় পর্যায়ে বিজয়ীদের এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সাইনিং স্পোর্টিং ক্লাব সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা। মো: কবির খান, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এর চেয়ারম্যান এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব ও কাউন্সিলর বিসিবি। বদরুল হুদা জেনু-সাবেক পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক। মো: এমদাদুল হক এমদু-সদস্য সচিব, জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লা, সাবেক ন্যাশনাল কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মো: বকতিয়ার রহমান গাজী-জেলা ক্রীড়া অফিসার কুমিল্লা, হুমায়রা কবির-উপদেষ্টা, সাইনিং স্পোটিং ক্লাব, কুমিল্লা। হাজী মামুন হুদা-সাধারণ সম্পাদক, জেলা কারাতে এসোসিয়েশন ।
আগত অতিথি ও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাইনিং স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: মোখলেছুর রহমান (আবু)। অনুষ্ঠানে অতিথিবৃন্দের বক্তব্যে বলেন এই বর্ণাঢ্য সংবর্ধনায় কুমিল্লা অঞ্চলের ক্রীড়াঙ্গনে এক গৌরবোজ্জ্বল মুহুর্ত। তরুণ এই ক্রীড়াবিদদের হাত ধরেই আগামীতে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং সাইনিং স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগের জন্য ভূয়শী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক, কোচ, খেলোয়াড় এবং ক্রীড়া ব্যক্তিত্বরা। পরিশেষে সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান (আবু) এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=