নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==================কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা নিবন্ধিত ক্যাম্পে এপিবিএন ও জেলা পুলিশের যৌথ বিশেষ অভিযানে দুইজন ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদারের নির্দেশনায় এবং ক্যাম্প কমান্ডার পুলিশ পরিদর্শক (নিঃ) কানন চৌধুরী ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এপিবিএন ও জেলা পুলিশের মোট ৪৫ জন সদস্য অংশ নেন। ক্যাম্পের বিভিন্ন ব্লক ও সংলগ্ন পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, অপহরণকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র-মাদক উদ্ধারের লক্ষ্যে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে আই ব্লক এলাকা থেকে দুইজন ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আবু বক্কর সিদ্দিক ওরফে পুতিয়া (২৮), পিতা: আবদু সালাম এবং আবু বক্কর সিদ্দিক (২৩), পিতা: আবদু শুক্কুর।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানার একটি প্রতারণা ও জালিয়াতি মামলায় (দণ্ডবিধির ৪০৬/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদরঘাট থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অভিযান শেষে বিষয়টি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=